ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

স্বামী সোহেল শিকদারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যা'তনের পর হ'ত্যার অভিযোগ, স্বামী আট'ক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ, স্বামী আটক

বরিশালের বাকেরগঞ্জে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম মুক্তা আক্তার। এ ঘটনায় তার স্বামী সোহেল শিকদারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাজলকাঠি এলাকায়। নিহতের স্বজনদের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাতে পরকীয়ার সন্দেহে মুক্তা আক্তারের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মুক্তা আক্তারকে দু’ধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরসি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত সোহেল শিকদারকে উত্তরা থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

নিহতের স্বজনদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যা'তনের পর হ'ত্যার অভিযোগ, স্বামী আট'ক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ, স্বামী আটক

বরিশালের বাকেরগঞ্জে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম মুক্তা আক্তার। এ ঘটনায় তার স্বামী সোহেল শিকদারকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাজলকাঠি এলাকায়। নিহতের স্বজনদের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাতে পরকীয়ার সন্দেহে মুক্তা আক্তারের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।

জানা গেছে, ৪ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে মুক্তা আক্তারকে দু’ধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরসি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত সোহেল শিকদারকে উত্তরা থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

নিহতের স্বজনদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল