ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়ে আলোচনা হয়। ওই সময় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।

বৈঠকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপনের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল