গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে তাঁদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইসা চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ বরকত উল্লাহ বুলু।
এ সময় তিনি গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন
সাইকেল বিতরণ কার্যক্রমের ফলে গ্রাম পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দ্রুত ও সহজে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবেন। বিশেষ করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ বরকত উল্লাহ বুলু বলেন, গ্রাম পুলিশরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাঁদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।
সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে সংসদ সদস্য জনাব মোঃ বরকত উল্লাহ বুলু গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবায় তাঁদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে তাঁদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান,বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন