ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁ'জা, গ্রে'প্তার ১

নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি,লাগল সহযোগীর বুকে

জিয়ানগরে টগড়া ফেরিঘাটে দুর্ঘ'টনা, নদীতে পড়ে ৩ লাখ টাকার গরুর মৃত্যু

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি অনুষ্ঠানে উদাসীনতা ও দায়িত্বহীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ হাসান মাহমুদ জয়

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ক্ষমতার পালাবদলে বিএনপিও আগের সরকারের পথেই হাঁটছে: সারজিস আলম

জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় জেলা পরিষদের মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি

আগস্টের মতো কঠোর প্রতিক্রিয়া ভোগ করতে হবের

নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি,লাগল সহযোগীর বুকে

নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি,লাগল সহযোগীর বুকে

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু (৫৪)। আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়ে তার বুকের বাঁ পাশে গুলিটি লাগে।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি জাতীয় হকার্স মার্কেটের কার্যালয়ে ছিলেন।

‎রাত পৌনে ১২টার দিকে সহযোগী ও হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টুকে নিয়ে তিনি কার্যালয় থেকে বের হন। একপর্যায়ে তারা হকার্স মার্কেটের মূল গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ইয়াছিন সেন্টু তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একই সময় একটি গুলি ইয়াছিন সেন্টুর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়।

‎স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

‎ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ বা ভুক্তভোগীরা।

‎বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

‎নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তাঁর সহযোগীর বুকে লাগে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি,লাগল সহযোগীর বুকে

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল