বরিশালে দিনে ৬২ লাখ টাকার বিদ্যুৎ টেনে নিচ্ছে ব্যাটারিচালিত রিকশা
বরিশাল: সরকারি হিসাবের বাইরে বরিশাল নগরে কয়েক গুণ বেড়ে গেছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা। এসব যান চার্জ দিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এতে বিদ্যুৎ ঘাটতির মধ্যে জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, বরিশাল নগরে ইজিবাইকের সংখ্যা প্রায় ৭ হাজার ৬০০। তবে মাঠপর্যায়ের তথ্য বলছে, প্রকৃত সংখ্যা ৩০ হাজারের কম নয়। এর সঙ্গে রয়েছে অন্তত ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা। অর্থাৎ সরকারি অনুমোদনের তুলনায় নগরে ব্যাটারিচালিত যান কয়েক গুণ বেশি চলাচল করছে।
বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৩০ হাজার ইজিবাইক ও ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি পূর্ণ চার্জ দিতে প্রতিদিন প্রায় ৬ লাখ ২০ হাজার ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম ১০ টাকা ধরে এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ টাকা।
তবে এই বিপুল পরিমাণ বিদ্যুতের কতটা বাণিজ্যিক মিটারের মাধ্যমে এবং কতটা আবাসিক মিটার বা অবৈধ সংযোগের মাধ্যমে ব্যবহার হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব নেই। সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত যান চলাচল করায় বিদ্যুৎ ব্যবহার ও চার্জিং ব্যবস্থাপনাও কার্যত নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অবৈধভাবে পরিচালিত চার্জিং ব্যবস্থা বন্ধ করা এবং ব্যাটারিচালিত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে আনা জরুরি। অন্যথায় বিদ্যুতের ওপর বাড়তি চাপের পাশাপাশি নগরের যানজট ও সড়ক ব্যবস্থাপনাতেও সমস্যা আরও বাড়তে পারে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন