ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ১২ আগস্ট ২০২৬

উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।

নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘ'র্ষ, আ'হত ১২

নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে ঢাকা কলেজের মিল্লাত গ্রুপের ছাত্রদলের শিক্ষার্থী মো. প্রিন্স, মো. সুমন, সাগর খান, সাইমুন, জিহাদ ও সাগর রয়েছেন।

অন্যদিকে, নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের আহতরা হলেন—মো. জাকির, ছোট জাকির, মো. সুমন, শাহ আলম, ইদ্রিস ও সাগর।

জানা গেছে, নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির পর তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিউমার্কেট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে সংঘর্ষের বিস্তারিত কারণ এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১২ আগস্ট ২০২৬

নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘ'র্ষ, আ'হত ১২

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে ঢাকা কলেজের মিল্লাত গ্রুপের ছাত্রদলের শিক্ষার্থী মো. প্রিন্স, মো. সুমন, সাগর খান, সাইমুন, জিহাদ ও সাগর রয়েছেন।

অন্যদিকে, নিউমার্কেট থানা যুবদলের চঞ্চল গ্রুপের আহতরা হলেন—মো. জাকির, ছোট জাকির, মো. সুমন, শাহ আলম, ইদ্রিস ও সাগর।

জানা গেছে, নিউমার্কেটের ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির পর তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিউমার্কেট এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে সংঘর্ষের বিস্তারিত কারণ এবং এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল