‘১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে, জনাব তারেক রহমান?’— প্রশ্ন সারজিস আলমের
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘১ দফার ঘোষক’ মন্তব্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক একটি প্রামাণ্যচিত্রের সমালোচনা করেন।
সর্বশেষ পোস্টে সারজিস লেখেন, “জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?” যদিও এ মন্তব্যের কোনো ব্যাখ্যা তিনি দেননি।
এর আগে দেওয়া আরেক পোস্টে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্রে ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উপেক্ষা করা হয়েছে। তার ভাষ্য, প্রামাণ্যচিত্রটি দেখে মনে হতে পারে, এটি কোনো গণঅভ্যুত্থান নয়; বরং বিএনপির দলীয় অভ্যুত্থান।
সারজিস আরও দাবি করেন, ইতিহাসকে দলীয়ভাবে উপস্থাপনের যে প্রবণতা আওয়ামী লীগের ছিল, বিএনপিও একই পথে হাঁটছে। তিনি বলেন, শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশে এ ধরনের দলীয়করণের দায় এড়ানো যাবে না।
উল্লেখ্য, বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তির অনুপস্থিতির অভিযোগে অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন