ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুই হাতের আঙুল নেই, পা দিয়ে লিখে স্বপ্নের পথে কলি

এইচএসসিতে ৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ

দুর্ঘটনায় পা ভেঙে অসহায় বাবা, মায়ের সঙ্গে যায়নি ছোট্ট মেয়ে! বাবার সেবায় দিন কাটছে শিশুটির

দুই হাত নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে জিপিএ-৫! বিজ্ঞানী হওয়ার স্বপ্ন অদম্য মেধাবী রাব্বির

রেডিও শোনার নেশায় বিক্রি করেছিলেন ৬ বিঘা জমি, কেন এমন পাগলামি?

৫২ বছর বয়সে এইচএসসিতে জিপিএ ৪.২১, স্বপ্নপূরণে অনন্য দৃষ্টান্ত শেফালী বেগমের

ফার্মেসিতে অভিযান, অনিয়ম না পেয়ে জরিমানা ছাড়াই ফিরলেন জব্বার স্যার

ফার্মেসিতে অভিযান, অনিয়ম না পেয়ে জরিমানা ছাড়াই ফিরলেন জব্বার স্যার

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: Dsk tv

ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষা ও নির্যাতন প্রতিরোধে কাজ করা সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

শহরের মসজিদ রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআরডিএসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুজন সরকার। স্বাগত বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি উত্তম কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হওয়া প্রয়োজন।

তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা রক্ষা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল সমাজের অন্যতম বৈশিষ্ট্য। এ ক্ষেত্রে সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বৈষম্য দূর করা এবং মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। এ ধরনের কার্যক্রমে এইচআরডিএসের সঙ্গে কাজ করা এবং সংগঠনটির উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন তারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত অপু, খোকন মিয়া, সাদ্দাম হোসেন, সামাজিক সংগঠক পারভেজ আহমেদ, আবদাল হোসেন, মোজাম্মেল আহমেদ, প্রশান্ত দেবনাথ, ইমন সরকারসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে মানবাধিকার রক্ষা এবং সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল