ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

*নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:*

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিএনপির সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলার ১৩টি ইউনিয়নে সারের ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বজনপ্রীতির অভিযোগ তুলে এমপি হান্নানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

তাদের দাবি, সার ডিলার নিয়োগ একটি সম্পূর্ণ প্রশাসনিক ও সরকারি প্রক্রিয়া। গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের পর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি আবেদন যাচাই-বাছাই করে জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি পরে তা মন্ত্রণালয়ে সুপারিশ করে। এখানে একজন সংসদ সদস্যের এককভাবে কাউকে নিয়োগ দেওয়ার কোনো এখতিয়ার নেই।

প্রকাশিত তালিকায় গোকর্ণ ইউনিয়নে আদনান সাদী (মেসার্স আলীয়াহ ট্রেডার্স), নাসিরনগর সদর ইউনিয়নে আরক মিয়া (মেসার্স আয়ান ট্রেডার্স) এবং গোয়ালনগর ইউনিয়নে নুরুন্নাহার আক্তার স্বর্ণা (এস এস ট্রেডার্স) এর নাম আসাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ সংশ্লিষ্টরা নিয়োগের সকল যোগ্যতা ও শর্ত পূরণ করেই আবেদন করেছেন।

এ বিষয়ে এমপি হান্নানের ঘনিষ্ঠজনরা বলেন, যারা অভিযোগ করছেন তারা ডিলারশিপ না পেয়ে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অভিযোগ করছেন। জেলা প্রশাসক ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিজেই বলেছেন, তালিকাটি উপজেলা কমিটির সুপারিশের ভিত্তিতেই করা হয়েছে এবং কিছু অভিযোগ আবেদনকারীদের অসন্তুষ্টি থেকে হতে পারে।

নাসিরনগর উপজেলা বিএনপির এক নেতা বলেন, "এম এ হান্নান সাহেব নাসিরনগরের গণমানুষের নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সার ডিলার ইস্যুকে ঢাল বানিয়ে তারা ফায়দা লুটতে চায়।"

এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নাসিরনগরে এমপি এম এ হান্নানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল