*ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজার টিম নিয়ে বিস্ফোরক মন্তব্য: "এটি সিন্ডিকেট কমিটি" - স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব*
মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসব-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের জন্য গঠিত দায়িত্বপ্রাপ্ত টিমের কমিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন। তিনি এই কমিটিকে সরাসরি *"সিন্ডিকেট কমিটি"* বলে আখ্যায়িত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়। ২২ সদস্য বিশিষ্ট ওই তালিকায় টিম প্রধান হিসেবে হাফিজুর রহমান মোল্লা কচিকে দায়িত্ব দেওয়া হয়।
তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২২ জনের মধ্যে বেশিরভাগই একই বলয়ের এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ.এম. বাশার ছাড়া স্বেচ্ছাসেবক দলের মূল নেতৃত্বের কাউকেই রাখা হয়নি। পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নাম থাকলেও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপ ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিনের মতো রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে।
*মোল্লা সালাউদ্দিনের ক্ষোভ:*
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন বলেন, "এই কমিটি কোনো ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নে করা হয়নি। এটি একটি সিন্ডিকেট কমিটি। নিজেদের পছন্দের লোক, আত্মীয়-স্বজন ও সুবিধাভোগীদের দিয়ে এলাকা ভিত্তিক টিম বানানো হয়েছে।"
তিনি আরও বলেন, "আমরা যখন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে মামলা-হামলা নিয়ে রাজপথে ছিলাম, তখন এই সিন্ডিকেটের অনেকেই ঘরে বসে ছিল। এখন উৎসব মুখর পরিবেশে ক্রেডিট নিতে ও সুবিধা নিতে তারাই সামনে আসছে। তৃণমূলের কর্মীদের বাদ দিয়ে এই ধরনের সিন্ডিকেট কমিটি দলের জন্য অশনি সংকেত।"
*আহ্বায়কের বক্তব্যের সাথে মিল:*
এর আগে একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপ। তিনি জেলা বিএনপির মনিটরিং কমিটি ও পৌরসভার এই টিম গঠনে স্বেচ্ছাসেবক দলকে অবমূল্যায়নের অভিযোগ তুলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছিলেন।
সদস্য সচিবের "সিন্ডিকেট কমিটি" মন্তব্যের পর সেই ক্ষোভ আরও জোরালো হলো। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, অবিলম্বে এই সিন্ডিকেট কমিটি বাতিল করে ত্যাগী ও সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হোক, অন্যথায় দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ সময়ে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন