এক রাতের মাহফিলে লাখ টাকা, অথচ সারা বছর ইমামের ন্যায্য বেতন দিতে অনীহা! প্রশ্ন তুললেন ফাতেমা আয়াত
মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে সারা বছর দায়িত্ব পালন করেন ইমামরা। অথচ তাঁদের অনেকের বেতনই জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অত্যন্ত কম। অন্যদিকে, এক রাতের ওয়াজ মাহফিলে বক্তাদের পেছনে লাখ টাকা ব্যয় করা হলেও সারা বছর দায়িত্ব পালন করা ইমামদের ন্যায্য বেতন দিতে অনীহা দেখা যায়—এমন বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন ফাতেমা আয়াত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের অধিকাংশ প্রান্তিক মসজিদের ইমামরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর পরও সম্মানজনক বেতন পান না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাঁদের সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ বেতন বৃদ্ধির দাবি জানাতে পারলেও ইমামরা তাঁদের ন্যায্য পারিশ্রমিক চাইলে অনেক সময় সেটিকে ধর্মব্যবসা হিসেবে আখ্যা দেওয়া হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন