ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যে প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি নেই, সেটিকে পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না। তার ভাষায়, আবু সাঈদ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক। তাই তার ছবি বাদ পড়া বড় ধরনের ত্রুটি। একই সঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, প্রামাণ্যচিত্রে থাকা ভুলের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে। ভুল হলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংসদের মতো ওয়াকআউট করা সমীচীন নয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং সরকারের কোনো ভুল হলে তা ধরিয়ে দিলে সংশোধনের চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার অতীতের মতো একই পথে হাঁটতে চায় না।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র নিয়ে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হলে একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল