নাম পাল্টেছে, চরিত্র পাল্টায়নি'—বিএনপির বিরুদ্ধে শতভাগ দলীয়করণের অভিযোগ জামায়াতের
রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে শতভাগ দলীয়করণের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আওয়ামী লীগ সব জায়গায় দলীয়করণ করেছিল, সর্বত্র ছাত্রলীগকে বসিয়েছিল। এখন শুধু নামটা পাল্টেছে, কিন্তু চরিত্র ঠিক আগের মতোই রয়ে গেছে।”
তিনি অভিযোগ করেন, বর্তমানে বিএনপি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক নিয়োগ দিয়ে শতভাগ দলীয়করণ করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসনের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা রাষ্ট্র পরিচালনায় নিরপেক্ষতা, জবাবদিহি ও সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের স্বার্থে কাজ করারও দাবি জানান তারা।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন