জয়ের পরও শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা
মিসরের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই লিওনেল স্কালোনির দলের জন্য এসেছে বড় এক দুঃসংবাদ। ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের ম্যাচ শেষে হালনাগাদ হওয়া ফিফার লাইভ র্যাঙ্কিং অনুযায়ী, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স। তাদের রেটিং পয়েন্ট এখন ১৯২৫.৮৬।
অন্যদিকে, মিসরের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৯২৫.১৫। ফলে মাত্র ০.৭১ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে নেমে গেছে আলবিসেলেস্তেরা।
তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবরও রয়েছে। দুই দলের পয়েন্টের ব্যবধান খুবই কম। বিশ্বকাপে ফ্রান্স ও আর্জেন্টিনা—দুই দলই এখনো প্রতিযোগিতায় টিকে থাকায় পরবর্তী ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে ফিফার লাইভ র্যাঙ্কিংয়ে আবারও পরিবর্তন আসতে পারে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন