ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

দেড় মাসের ব্যবধানে না ফেরার দেশে জমজ দুই ভাই ইমু ও রিমু

৩৫ বছর রাজমিস্ত্রী কাজ করে ৮ মেয়েকে ডাক্তার বানালেন এই গর্বিত বাবা,দারিদ্র হেরে গেল বাবার ইচ্ছে শক্তির কাছে।

একই পরিবারের চার ভাই-ই BUETিয়ান, গর্বিত বাবা-মায়ের মুখে সাফল্যের হাসি

‘সূরা আর-রহমান’ তিলাওয়াতের পর ক্যান্সার উধাও, পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ বললেন—‘এটা আল্লাহর মিরাকল’

স্বামীহারা গর্ভবতী মা দুই দিন ধরে অনাহারে, সন্তানের ভাঙা হাতের চিকিৎসাও করাতে পারছেন না

প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় মুসলিম তরুণী, বিয়ে করতে চান হিন্দু প্রেমিককে

ঘনিষ্ঠ দুই নেতা এবার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইয়াসির খান চৌধুরী। দীর্ঘদিনের ঘনিষ্ঠ দুই নেতা এবার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ইয়াসির খান চৌধুরী লন্ডনে বিবিসিতে কাজ করার সময় থেকেই আন্দালিভ রহমান পার্থর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রাজনীতি ও বয়সের দিক থেকে পার্থ তার সিনিয়র।

দুই নেতার পারিবারিক সম্পর্কও দীর্ঘদিনের। আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু এবং ইয়াসির খান চৌধুরীর বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আনোয়ারুল খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদে ময়মনসিংহ-৯ (নন্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে তার ভাই খুররম খান চৌধুরীও সংসদ সদস্য ছিলেন।

জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ই আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনা ছিল। সে সময় তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি বলে একটি সূত্র জানিয়েছে।

শেষ পর্যন্ত সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের সময় পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো। ফলে দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ নেতা এখন একই মন্ত্রণালয়ে থেকে দেশের তথ্য ও সম্প্রচার খাতের দায়িত্ব সামলাবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল