ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২২ আগস্ট ২০২৬

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

দেড় মাসের ব্যবধানে না ফেরার দেশে জমজ দুই ভাই ইমু ও রিমু

৩৫ বছর রাজমিস্ত্রী কাজ করে ৮ মেয়েকে ডাক্তার বানালেন এই গর্বিত বাবা,দারিদ্র হেরে গেল বাবার ইচ্ছে শক্তির কাছে।

একই পরিবারের চার ভাই-ই BUETিয়ান, গর্বিত বাবা-মায়ের মুখে সাফল্যের হাসি

‘সূরা আর-রহমান’ তিলাওয়াতের পর ক্যান্সার উধাও, পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ বললেন—‘এটা আল্লাহর মিরাকল’

স্বামীহারা গর্ভবতী মা দুই দিন ধরে অনাহারে, সন্তানের ভাঙা হাতের চিকিৎসাও করাতে পারছেন না

প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় মুসলিম তরুণী, বিয়ে করতে চান হিন্দু প্রেমিককে

অল্প সময়ে কোরআন হিফজ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে সে।

৮ মাস ১০ দিনে কোরআনের হাফেজ শিশু আহাদ

৮ মাস ১০ দিনে কোরআনের হাফেজ শিশু আহাদ

৮ মাস ১০ দিনে কোরআনের হাফেজ শিশু আহাদ

নোয়াখালীর হাতিয়ার গর্ব, মাত্র ৮ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে শিশু আব্দুল আহাদ। অল্প সময়ে কোরআন হিফজ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে সে।

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত মাদ্রাসা ওমর বিন খাত্তাব (রা.) থেকে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে আব্দুল আহাদ। তার এই সাফল্যে গর্বিত হাতিয়াবাসী।

আব্দুল আহাদের স্থায়ী ঠিকানা নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রেহানিয়া গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। দ্বীপাঞ্চলের প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এই শিশু অল্প সময়ে কোরআন হিফজ করে মেধা, একাগ্রতা ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হালিশহর নয়াবাজার বিশ্বরোডের মসজিদ গলিসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মাহফিলে আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুল আহাদ হিফজের আনুষ্ঠানিক শেষ সবক তিলাওয়াত করে শোনায়। এ সময় তার বিশুদ্ধ উচ্চারণ ও সুরেলা কণ্ঠ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা রাসেল আহমদ বলেন, আব্দুল আহাদের একাগ্রতা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং মহান আল্লাহর রহমতেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। হাতিয়ার এই প্রতিভাবান সন্তান মাদ্রাসার জন্য গর্বের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৮ মাস ১০ দিনে কোরআনের হাফেজ শিশু আহাদ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল