ডি এস কে টিভি চ্যানেল

প্রথমবার দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও স্বর্ণপদকে। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘ফিফা চ্যাম্পিয়নশিপ রিং’। 

ফিফার ঘোষণায় বলা হয়েছে, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য তৈরি করা হবে মোট ৩০টি বিশেষ রিং। প্রতিটি রিং হবে ব্যক্তিগতভাবে নকশাকৃত এবং নম্বরযুক্ত, যাতে বিজয়ী দলের পরিচয় ফুটে উঠবে। 

এছাড়া মোট ২,০২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য, আর বাকি ১,৯৯৬টি রিং বিশ্বজুড়ে সমর্থকদের জন্য সীমিত সংস্করণ হিসেবে বাজারে বিক্রি করা হবে। 

ফিফার এই উদ্যোগকে অনেকেই বিশ্বকাপের ইতিহাসে নতুন সংযোজন হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ এটিকে যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়ার ‘চ্যাম্পিয়নশিপ রিং’ সংস্কৃতির প্রভাব বলেও মন্তব্য করছেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব এতদিন সীমাবদ্ধ ছিল সোনালি ট্রফি ও স্বর্ণপদকে। তবে ২০২৬ বিশ্বকাপ থেকে সেই ঐতিহ্যে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘ফিফা চ্যাম্পিয়নশিপ রিং’। 

ফিফার ঘোষণায় বলা হয়েছে, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য তৈরি করা হবে মোট ৩০টি বিশেষ রিং। প্রতিটি রিং হবে ব্যক্তিগতভাবে নকশাকৃত এবং নম্বরযুক্ত, যাতে বিজয়ী দলের পরিচয় ফুটে উঠবে। 

এছাড়া মোট ২,০২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য, আর বাকি ১,৯৯৬টি রিং বিশ্বজুড়ে সমর্থকদের জন্য সীমিত সংস্করণ হিসেবে বাজারে বিক্রি করা হবে। 

ফিফার এই উদ্যোগকে অনেকেই বিশ্বকাপের ইতিহাসে নতুন সংযোজন হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ এটিকে যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়ার ‘চ্যাম্পিয়নশিপ রিং’ সংস্কৃতির প্রভাব বলেও মন্তব্য করছেন। 

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল