ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

নির্মাণ কাজ স্থগিত—অপসারণে আল্টিমেটাম ইমাম-ওলামা পরিষদের

পলাশবাড়ীতে মন্দির চত্বরে বিগ্রহ নির্মাণে বিরোধ, অপসারণ দাবি

গাইবান্ধার পলাশবাড়ীতে রামের বিগ্রহ ঘিরে উত্তেজনা, নির্মাণ কাজ স্থগিত—অপসারণে আল্টিমেটাম ইমাম-ওলামা পরিষদের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আপাতত নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার মধ্যেই ইমাম ওলামা পরিষদ বিগ্রহটি অপসারণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দির প্রাঙ্গণে বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারিতে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সমাধান সামনে আসেনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৩ জুন ২০২৬

পলাশবাড়ীতে মন্দির চত্বরে বিগ্রহ নির্মাণে বিরোধ, অপসারণ দাবি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে রামের বিগ্রহ ঘিরে উত্তেজনা, নির্মাণ কাজ স্থগিত—অপসারণে আল্টিমেটাম ইমাম-ওলামা পরিষদের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আপাতত নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার মধ্যেই ইমাম ওলামা পরিষদ বিগ্রহটি অপসারণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দির প্রাঙ্গণে বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারিতে নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সমাধান সামনে আসেনি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল