ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

জিয়ানগরে ভবনের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান

মতলব দক্ষিণে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনীতে মতলব সরকারি কলেজের সাফল্য

স্বপ্নের সংসদ ভবনে দেবীদ্বারের শিক্ষার্থীরা, অনুপ্রেরণার নতুন গল্প

ভূরুঙ্গামারীতে ‘হেল্প ফর ভূরুঙ্গামারী’র উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন

মতলব দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষিকা জয়ন্তী ভৌমিক

এক শিক্ষিকায় কয়েক বছর ধরে চলছে পাঠদান, যান ৩০ কিলো দুর থেকে, হুম'কিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

মতলব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা

সেশনজট মুক্তি ও মানসম্মত শিক্ষার কারিগর: উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান।

সেশনজট মুক্তি ও মানসম্মত শিক্ষার কারিগর: উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান।

মতলব দক্ষিণে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনীতে মতলব সরকারি কলেজের সাফল্য

মতলব দক্ষিণে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনীতে মতলব সরকারি কলেজের সাফল্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম পুরুষ্কার তুলে দিচ্ছেন মতলব সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত Startup, Science Project and Innovation Idea Showcasing Program-এ মতলব সরকারি কলেজের “ডিজিটাল ফায়ার প্রটেকশন” প্রজেক্ট ২য় স্থান অর্জন করেছে।

উপজেলা পরিষদ মিলনায়তন, মতলব দক্ষিণ, চাঁদপুরে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর সমাধান ও গবেষণামূলক উপস্থাপনা উপস্থিত অতিথি ও বিচারকমণ্ডলীর কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, বিশিষ্ট কবি ও সাংবাদিক প্রফেসর মুহাম্মদ জাকির হোসেন, এবং মতলব সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইশরাত পারভীন।

প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মতলব সরকারি কলেজের শিক্ষক আশরাফুল জাহান শাওলিন এবং সাইফুল্লাহ পাটোয়ারী, যারা মাননীয় অধ্যক্ষ জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশক্রমে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ প্রজেক্ট বাস্তবায়ন ও উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী, এইচ এম মেহেদি এবং রুদ্র সরকার।

শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। শিক্ষক হিসেবে এই প্রজেক্টের দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্ব প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

এ অর্জনের জন্য প্রজেক্ট সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, আয়োজক, বিচারকমণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বৃহৎ পরিসরে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার স্বাক্ষর রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৯ জুন ২০২৬

মতলব দক্ষিণে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনীতে মতলব সরকারি কলেজের সাফল্য

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত Startup, Science Project and Innovation Idea Showcasing Program-এ মতলব সরকারি কলেজের “ডিজিটাল ফায়ার প্রটেকশন” প্রজেক্ট ২য় স্থান অর্জন করেছে।

উপজেলা পরিষদ মিলনায়তন, মতলব দক্ষিণ, চাঁদপুরে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর সমাধান ও গবেষণামূলক উপস্থাপনা উপস্থিত অতিথি ও বিচারকমণ্ডলীর কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, বিশিষ্ট কবি ও সাংবাদিক প্রফেসর মুহাম্মদ জাকির হোসেন, এবং মতলব সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইশরাত পারভীন।

প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মতলব সরকারি কলেজের শিক্ষক আশরাফুল জাহান শাওলিন এবং সাইফুল্লাহ পাটোয়ারী, যারা মাননীয় অধ্যক্ষ জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশক্রমে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ প্রজেক্ট বাস্তবায়ন ও উপস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী, এইচ এম মেহেদি এবং রুদ্র সরকার।

শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। শিক্ষক হিসেবে এই প্রজেক্টের দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্ব প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

এ অর্জনের জন্য প্রজেক্ট সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, আয়োজক, বিচারকমণ্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বৃহৎ পরিসরে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার স্বাক্ষর রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল