ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১৫ মে ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য মতলব দক্ষিণের ৮৬ খেলোয়াড়কে সংবর্ধনা

নতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য মতলব দক্ষিণের ৮৬ খেলোয়াড়কে সংবর্ধনা।

চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের  স্বীকৃতিস্বরূপ মতলব দক্ষিণ উপজেলার  ৮৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ মে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। 

তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের এ সাফল্য  মতলব দক্ষিণ  এবং চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। জেলা পর্যায়ে ২২ টি ইভেন্টের মধ্যে ১৮ টি ইভেন্টে বিজয় লাভ করে মতলব দক্ষিণ উপজেলার সুনাম অক্ষুণ্ণ রেখেছে তার জন্য আমরা গর্বিত। বিভাগীয় পর্যায়ে  আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম কিরণের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর প্রমুখ। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পর্যায়ে ১৮ টি ইভেন্টে বিজয়ী ৮৬ জন খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং খেলোয়াড়দের কোচ, টিম ম্যানেজারদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৫ মে ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে সাফল্য মতলব দক্ষিণের ৮৬ খেলোয়াড়কে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

চাঁদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের  স্বীকৃতিস্বরূপ মতলব দক্ষিণ উপজেলার  ৮৬ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ মে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। 

তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের এ সাফল্য  মতলব দক্ষিণ  এবং চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। জেলা পর্যায়ে ২২ টি ইভেন্টের মধ্যে ১৮ টি ইভেন্টে বিজয় লাভ করে মতলব দক্ষিণ উপজেলার সুনাম অক্ষুণ্ণ রেখেছে তার জন্য আমরা গর্বিত। বিভাগীয় পর্যায়ে  আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম কিরণের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর প্রমুখ। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পর্যায়ে ১৮ টি ইভেন্টে বিজয়ী ৮৬ জন খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং খেলোয়াড়দের কোচ, টিম ম্যানেজারদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল