ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সংঘর্ষের জেরে সিটি ইউনিভার্সিটি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

সংঘর্ষের জেরে সিটি ইউনিভার্সিটি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে ২৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে অন্তত কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ এলাকার সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মোটরসাইকেলে থাকা সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুথু নিক্ষেপ করে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা চালান ও ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রক্টর ও পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৪ মার্চ ২০২৬

সংঘর্ষের জেরে সিটি ইউনিভার্সিটি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image
সংঘর্ষের জেরে সিটি ইউনিভার্সিটি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে ২৭ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৬টার মধ্যে সব শিক্ষার্থীকে হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে অন্তত কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে ‘ব্যাচেলর প্যারাডাইস’ এলাকার সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মোটরসাইকেলে থাকা সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুথু নিক্ষেপ করে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা চালান ও ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রক্টর ও পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল