ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভূরুঙ্গামারীতে ‘হেল্প ফর ভূরুঙ্গামারী’র উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত: প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন

মতলব দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ কাব শিক্ষিকা জয়ন্তী ভৌমিক

এক শিক্ষিকায় কয়েক বছর ধরে চলছে পাঠদান, যান ৩০ কিলো দুর থেকে, হুম'কিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা

মতলব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা

সেশনজট মুক্তি ও মানসম্মত শিক্ষার কারিগর: উপাচার্য ড. ছিদ্দিকুর রহমান খান।

এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায়

আমাদের মেধাস্বত্ব বিদেশে গিয়ে নিবন্ধন ও ট্রেডমার্ক পাচ্ছে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে

মতলব দক্ষিণে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মতলব দক্ষিণে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞান চর্চা একটি মাদকমুক্ত ও ইতিবাচক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও অনুসন্ধিৎসা বাড়াতে সহায়ক।

তিনি আরও উল্লেখ করেন, উপজেলায় হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ শিক্ষার্থী এখনো বিজ্ঞান শিক্ষায় পিছিয়ে রয়েছে, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে উদ্বেগজনক। মেধাবী শিক্ষার্থীরা যদি বিজ্ঞান বিষয়ে এগিয়ে আসে, তবে এ অঞ্চল থেকে ভবিষ্যতে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সাফল্য অর্জন সম্ভব হবে।

মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবুল হাসানাত এবং সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধরসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা পর্ব শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে ছিল কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব সরকারি কলেজ, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় ও নওগাঁও উচ্চ বিদ্যালয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মতলব দক্ষিণে ৪৭তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল