পটুয়াখালী-১ আসনে কেন্দ্র দখল, ঈগল মার্কার এজেন্টকে মারধর ও বের করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার।
প্রেস বিজ্ঞপ্তি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জ উপজেলায় সংঘটিত কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও এজেন্টদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী কেন্দ্রে বিএনপি’র এজেন্টরা জোরপূর্বক কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারার মহড়া চালাচ্ছে। ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর ডা. ওহাব মিনারের “ঈগল” প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তারা আরও বলেন, ঈগল মার্কার বৈধ এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার পাশাপাশি জামায়াত নেতা শহীদুল ইসলাম আলমাসকে নির্মমভাবে প্রহার করে রক্তাক্ত করা হয়েছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের ভোটাধিকার হরণ করা হচ্ছে এবং কেন্দ্রের ভেতরে একটি পক্ষ একতরফাভাবে সিল মারছে,যা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত।
নেতৃদ্বয় অবিলম্বে ভিকাখালী কেন্দ্রসহ মির্জাগঞ্জের দখলকৃত কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, কেন্দ্র পুনরুদ্ধার, হামলাকারীদের গ্রেফতার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের ন্যাক্কারজনক অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নির্বাচন প্রক্রিয়ার উপর জনগণের আস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গণতন্ত্র রক্ষায় জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, সন্ত্রাস ও কেন্দ্র দখলের মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে, তা কখনোই সফল হবে না।
সংবাদ প্রেরক
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি।
মোবাইল -০১৭১৬৪৩৭২৪১

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন