নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ তাসনিম জারার
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে তার সমর্থিত নারী পোলিং এজেন্টদের হেনস্তা করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কেন্দ্রের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তাসনিম জারা বলেন, “বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে নারী এজেন্টদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার ঘটনা ঘটছে।”
তিনি দাবি করেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রার্থীদের অনুমোদিত পোলিং এজেন্টদের নির্বিঘ্নে দায়িত্ব পালন করার সুযোগ দিতে হবে। এজেন্টরা ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, তার নির্বাচনি টিম থেকে বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি, যাতে কোনো কেন্দ্রেই প্রার্থীর প্রতিনিধিদের বাধার মুখে না পড়তে হয়।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাসনিম জারা বলেন, ভোটারদের অংশগ্রহণ এবং প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন