হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ কাটিহারা গ্রামে রাস্তা ভরাট ও পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুল কাদির রাস্তা ভরাট করলে গ্রামের পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের ঘটনায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, রাস্তা ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন