আজান দিতে গিয়ে মসজিদেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম
কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে আজান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ইমাম। শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত মো. আমিনুল ইসলাম (৪৮) গোপীনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, এশার আজান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, আমিনুল ইসলাম প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বুড়িচং পৌরসভার হরিপুর সুফিয়া ইসলামী কমপ্লেক্স ও এতিমখানায় দীর্ঘদিন ইমামতি করেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন