ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জোর দাবি জানিয়েছেন তিনি।

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শা"স্তির আওতায় আনার দাবি ডাকসু ভিপির

ছবি সংগৃহীত

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি ডাকসু ভিপির

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। একই সঙ্গে হামলার নির্দেশদাতা ও ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডাকসুর ভিপি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শহীদ হাদির হত্যার বিচার চেয়ে যারা রাজপথে নেমেছে, তাদের ওপর এভাবে হামলা চালানো ন্যক্কারজনক ও অমানবিক।

আবু সাদিক কায়েম অভিযোগ করে বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে আন্দোলন দমন করার অপচেষ্টা। তিনি বলেন, হামলার পেছনে যারা নির্দেশ দিয়েছে এবং যারা সরাসরি জড়িত, তাদের পরিচয় দ্রুত প্রকাশ করে আইনের আওতায় আনতে হবে।

ডাকসুর ভিপি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনে নামা হবে। এ আন্দোলনের দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান আন্দোলনে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শা"স্তির আওতায় আনার দাবি ডাকসু ভিপির

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি ডাকসু ভিপির

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। একই সঙ্গে হামলার নির্দেশদাতা ও ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ডাকসুর ভিপি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শহীদ হাদির হত্যার বিচার চেয়ে যারা রাজপথে নেমেছে, তাদের ওপর এভাবে হামলা চালানো ন্যক্কারজনক ও অমানবিক।

আবু সাদিক কায়েম অভিযোগ করে বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে আন্দোলন দমন করার অপচেষ্টা। তিনি বলেন, হামলার পেছনে যারা নির্দেশ দিয়েছে এবং যারা সরাসরি জড়িত, তাদের পরিচয় দ্রুত প্রকাশ করে আইনের আওতায় আনতে হবে।

ডাকসুর ভিপি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সারা দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনে নামা হবে। এ আন্দোলনের দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলমান আন্দোলনে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল