এ বছর আড়াই লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছিলেন রিয়াদ
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫
সমন্বয়ক আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদ
নোয়াখালীর সেনবাগ থানার ৯ নাম্বার নবীপুর ইউনিয়নের আট ৮ নাম্বার ওয়ার্ডের নবীপুর বাজারের দক্ষিণ পাশের বেপারী বাড়ির বাসিন্দা । তিনি রিক্সা চালক অলি উল্যার নাতি ও রিক্সা চালক আবু রায়হানের ছেলে।
কিন্তু এই সাধারণ পরিচয়ের ছায়া দেখে এখন অনেক দূরে অবস্থান করেছেন রিয়াদ।
মাত্র এক বছর আগেও যার পরিবার ছিল নবাব অনটনের মাঝে আজ তিনি এলাকার ' নব্য কোটিপতি।
শনিবার ২৬ জুলাই রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন রিয়াদ । স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজীর টাকায় গত এক বছরে নিজ এলাকায় বড় বিল্ডিং তৈরি করেছেন তিনি।
এবার কোরবানির ঈদে আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনে আলোচনায় উঠে এসেছেন রিয়াদ ।
এলাকাবাসীর কেউ কেউ বিষয় প্রকাশ করে বলেছেন, রিস্কা ওয়ালার ছেলে কিভাবে এত দ্রুত কোটিপতি হলো।
স্থানীয় প্রশাসনের কেউ কেউ বলছেন , রিয়াদের হঠাৎ এই অর্থবিত্তের উৎস নিয়ে তদন্ত করা উচিত
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন