দেশের বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম "এশিয়া পোস্ট" এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আল-আমিন ভূঁইয়া। শুক্রবার (১ মে) গণমাধ্যমটির সম্পাদক পলাশ মাহমুদ স্বাক্ষরিত এক নিয়োগপত্রে আল-আমিন ভূঁইয়াকে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি ১ মে-২০২৬ থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।[TECHTARANGA-POST:3158]আল-আমিন ভূঁইয়া ২০০৯ সালে স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকায় কাজের মধ্য দিয়ে রিপোর্টিং জগতে প্রবেশ করেন। এরপর তিনি জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।