ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোলে ভারতীয় ট্রাকচালক ও সহকারী আটক, উদ্ধার একটি পিস্তল

বেনাপোলে ভারতীয় ট্রাকচালক ও সহকারী আটক, উদ্ধার একটি পিস্তল বেনাপোল বন্দরে ভারত থেকে আসা একটি ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে একটার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ওই ভারতীয় ট্রাক তল্লাশি করে। চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। আটক ট্রাকচালকের নাম গুরজীত সালুজা এবং সহকারীর নাম রাম দাস নাওয়াদি। তারা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানিয়েছেন, “আমদানি বা রফতানি পণ্যবাহী ট্রাকের মাধ্যমে কোনো ধরনের অস্ত্র বা মাদক প্রবেশ না করতে তল্লাশি করা হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার একটি কাঁচা মরিচ ভর্তি ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়। সেখানে চালকের কেবিন থেকে পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন করা আইনত নিষিদ্ধ। তাই অস্ত্রটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের পুলিশে সোপর্দ করা হয়েছে।”   আটকরা দাবি করেছেন, তারা আত্মরক্ষার উদ্দেশ্যে ট্রাকে পিস্তলটি রাখেছিলেন। তবে অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বেনাপোলে ভারতীয় ট্রাকচালক ও সহকারী আটক, উদ্ধার একটি পিস্তল

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বেনাপোলে ভারতীয় ট্রাকচালক ও সহকারী আটক, উদ্ধার একটি পিস্তল বেনাপোল বন্দরে ভারত থেকে আসা একটি ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে একটার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ওই ভারতীয় ট্রাক তল্লাশি করে। চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। আটক ট্রাকচালকের নাম গুরজীত সালুজা এবং সহকারীর নাম রাম দাস নাওয়াদি। তারা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মোজাহিদ জানিয়েছেন, “আমদানি বা রফতানি পণ্যবাহী ট্রাকের মাধ্যমে কোনো ধরনের অস্ত্র বা মাদক প্রবেশ না করতে তল্লাশি করা হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার একটি কাঁচা মরিচ ভর্তি ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়। সেখানে চালকের কেবিন থেকে পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন করা আইনত নিষিদ্ধ। তাই অস্ত্রটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের পুলিশে সোপর্দ করা হয়েছে।”   আটকরা দাবি করেছেন, তারা আত্মরক্ষার উদ্দেশ্যে ট্রাকে পিস্তলটি রাখেছিলেন। তবে অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল