ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১১ অক্টোবর ২০২৫

দেশে এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার মধ্যে থাকা উচিত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কাবির খান বলেছেন, দেশে এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার মধ্যে থাকা উচিত। শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফওজুল কাবির খান বলেন, এলপিজি খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্য নিয়ন্ত্রণ। বর্তমানে ১২০০ টাকার সিলিন্ডার অনেক ক্ষেত্রে ১৪০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তাই মূল্য নিয়ন্ত্রণ, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বেসরকারি খাতের কার্যকারিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব দেন। তাঁর মতে, দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো আকস্মিক সংকট নয়, বরং এটি পরিকল্পিত এক পরিস্থিতির ফল। ক্ষমতাসীন কিছু রাজনীতিক ও তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠীর অনিয়মের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিকল্পনায় গ্যাসের প্রকৃত চাহিদা বিবেচনা না করায় শিল্প ও গৃহস্থালি খাতে অবৈধ সংযোগ বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। জ্বালানি উপদেষ্টা জানান, স্থানীয় গ্যাস উৎপাদন প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট করে হ্রাস পাচ্ছে, অথচ নতুনভাবে যোগ হচ্ছে মাত্র ৭০ মিলিয়ন ঘনফুট। এ কারণে বাধ্য হয়ে উচ্চমূল্যের এলএনজি আমদানি করতে হচ্ছে। যদিও এই আমদানির প্রক্রিয়া দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল, তারপরও স্বল্পমেয়াদে জ্বালানি ঘাটতি মোকাবিলায় এলপিজি হতে পারে একটি কার্যকর বিকল্প। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দেশে এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার টাকার মধ্যে থাকা উচিত।

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল