ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর।। স্বচ্ছতা ও মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের
মোঃ সোবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কাছে প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে।
আজ ১৮ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ৩০টি প্রকল্পের বিপরীতে প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলা পরিষদের অর্থায়নে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণের লক্ষ্যে। তাই প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, “জেলা পরিষদ থেকে আপনাদের উন্নয়নমূলক কাজের জন্য প্রকল্প দেওয়া হচ্ছে। কাজগুলো সুন্দরভাবে, স্বচ্ছতার সঙ্গে এবং নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করবেন। কোনো ধরনের অনিয়ম কিংবা কাজের গাফিলতি যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিত করতে তিনি নিজেও সরেজমিনে পরিদর্শন ও তদারকি করবেন। জনস্বার্থে নেওয়া এসব উন্নয়ন প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ পায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদের উন্নয়নকাজ যথাসময়ে সম্পন্ন করা এবং বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়।
জেলা পরিষদের অর্থায়নে গৃহীত এসব প্রকল্প স্থানীয় অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন