বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষায় সোমবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় বিশেষ অভিযান।
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ রক্ষায় সোমবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় বিশেষ অভিযান। এ অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৭ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৮টা থেকে ১টা পর্যন্ত পদ্মা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেক জেলে পালিয়ে গেলেও কিছু জেলে আটক হয়। জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং উদ্ধার করা কারেন্ট জাল নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “প্রাকৃতিক সম্পদ ও ইলিশের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় কোনো জেলে যাতে নদীতে মাছ ধরতে না পারে, সে জন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
সরকার ঘোষিত ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত, যা ইলিশের প্রজনন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন