নিখোঁজের ১৯ দিনেও সন্ধান মেলেনি আফরোজার, উদ্বিগ্ন পরিবার
হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজের SSC-২০২৬ ব্যাচের শিক্ষার্থী আফরোজা (১৭) গত ১২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছেন। ওই সময় বাসায় তিনি একাই ছিলেন। পাশের বাসায় থাকা তার মা কয়েক মিনিট পর ফিরে এসে আফরোজাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার আগে পড়াশোনা নিয়ে মায়ের সঙ্গে আফরোজার অভিমান হয়েছিল। পরদিন এ ঘটনায় হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পরিবারের দাবি, এখনো আফরোজার সন্ধান মেলেনি।
আফরোজার ভাই মো. মারুফ হোসেন জানান, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আফরোজার মা বারবার জ্ঞান হারাচ্ছেন বলেও জানান তিনি।
আফরোজাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ আফরোজার সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন