চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আসন্ন নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রচার সম্পাদক পদের প্রার্থী হিসেবে বিশিষ্ট সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় নির্বাচন কমিশন কার্যালয় (উপজেলা যুব উন্নয়ন কার্যালয়) থেকে উৎসবমুখর পরিবেশে তিনি এ মনোনয়ন ফরম জমা প্রদান সম্পাদন করেন। নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মুহসীনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফরম জমা করেন।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয় (উপজেলা যুব উন্নয়ন কার্যালয়) থেকে উৎসবমুখর পরিবেশে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র গ্রহণের সময় মতলব বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ওসমান গনি, মো. সোলায়মান প্রধান, চন্দন সাহা,দ খোরশেদ আলম, মোঃ হাসনাত, প্রণয় সাহা, বিষু সূত্রধর, নাজির হোসেন, মো. সুজন, সঞ্জয় ঘোষ ও আপেল মাহমুদসহ বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ীবৃন্দ। উপস্থিত সকল ব্যবসায়ী তাঁর প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
প্রচার সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মতলব বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইদের দীর্ঘদিনের দাবি, ভালোবাসা ও উৎসাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে মতলব বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে সমিতির বার্তা সবার কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যকার সেতুবন্ধনকে আরও শক্তিশালী করতে কাজ করবো। আমি মতলব বাজারের সকল ব্যবসায়ী ভাইদের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করছি। "
সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। প্রচার সম্পাদক পদে তাঁর এই অংশগ্রহণ সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির এই নির্বাচনে ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা এবং বাজারের সামগ্রিক উন্নয়নে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে আগামী ১০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন