ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী ছাত্রনেতা তাকিউল ইসলাম

"মোঃ সোবেল মিয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

আসন্ন বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমর্থন প্রত্যাশা করছেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছাত্রনেতা মো. তাকিউল ইসলাম।

বুড়িশ্বর ইউনিয়ন নাসিরনগর উপজেলার ৬ নম্বর ইউনিয়ন। সরকারি তথ্য অনুযায়ী, ইউনিয়নটিতে ১৩টি গ্রাম রয়েছে এবং এর আয়তন ৩৩ দশমিক ৩৪ বর্গকিলোমিটার।

তাকিউল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি শ্রীঘর এসইএস ডিপি মডেল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে তাকিউল ইসলাম বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের সেবা করার একটি প্ল্যাটফর্ম। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বুড়িশ্বর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, তরুণ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।

তাকিউল ইসলামের সম্ভাব্য কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ও তরুণদের বিকাশ, কৃষক ও সাধারণ মানুষের সহযোগিতা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, নারী-শিশু ও অসহায় মানুষের কল্যাণ এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততার মাধ্যমে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে বুড়িশ্বর ইউনিয়নকে আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাকেই তিনি নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখেন।

এদিকে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী তাকিউল ইসলাম দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বুড়িশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী ছাত্রনেতা তাকিউল ইসলাম

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল