ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্বামী মেহেদি হাসান।

বেলি ফুলের মালা হয়ে রইল শেষ স্মৃতি, সড়ক দুর্ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ইভা ও অনাগত সন্তানের মৃ'ত্যু

বেলি ফুলের মালা হয়ে রইল শেষ স্মৃতি, সড়ক দুর্ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ইভা ও অনাগত সন্তানের মৃত্যু

ময়মনসিংহে স্বামীর সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা ইভা। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্বামী মেহেদি হাসান।

জানা যায়, স্বামী-স্ত্রী ময়মনসিংহের চুরখাই এলাকায় CBMCB মেডিকেল কলেজে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ইভা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অনাগত সন্তানকে ঘিরে তাঁদের পরিবারে ছিল নানা স্বপ্ন ও অপেক্ষা।

চিকিৎসকের পরামর্শ শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে হঠাৎ একটি ট্রাকের সামনে পড়ে যায় তাঁদের মোটরসাইকেল। মুহূর্তেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইভা। দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্বামী মেহেদি হাসান।

দুর্ঘটনাস্থলের সড়কের পাশে পড়ে ছিল মেহেদির কিনে দেওয়া বেলি ফুলের মালা—যেটি কিছুক্ষণ আগেও ছিল ভালোবাসার উপহার। অথচ মুহূর্তের মধ্যেই সেটিই হয়ে গেল ইভার জীবনের শেষ স্মৃতিগুলোর একটি।

ইভাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে দম্পতি অনাগত সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন।

ভালুকা পৌরসভার ইভার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। একদিকে স্ত্রী ও অনাগত সন্তানকে হারানোর বেদনা, অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মেহেদি হাসান।

একটি মুহূর্তের দুর্ঘটনা বদলে দিল একটি পরিবারের পুরো জীবন। ভালোবাসার উপহার বেলি ফুলের সেই মালাটি হয়তো আজও পড়ে আছে, কিন্তু যাঁর জন্য কেনা হয়েছিল—তিনি আর কোনোদিন ফিরে আসবেন না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেলি ফুলের মালা হয়ে রইল শেষ স্মৃতি, সড়ক দুর্ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ইভা ও অনাগত সন্তানের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বেলি ফুলের মালা হয়ে রইল শেষ স্মৃতি, সড়ক দুর্ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ইভা ও অনাগত সন্তানের মৃত্যু

ময়মনসিংহে স্বামীর সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত মাসের অন্তঃসত্ত্বা ইভা। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাঁর স্বামী মেহেদি হাসান।

জানা যায়, স্বামী-স্ত্রী ময়মনসিংহের চুরখাই এলাকায় CBMCB মেডিকেল কলেজে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ইভা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অনাগত সন্তানকে ঘিরে তাঁদের পরিবারে ছিল নানা স্বপ্ন ও অপেক্ষা।

চিকিৎসকের পরামর্শ শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে চুরখাই পাঁচ রাস্তার মোড়ে হঠাৎ একটি ট্রাকের সামনে পড়ে যায় তাঁদের মোটরসাইকেল। মুহূর্তেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইভা। দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্বামী মেহেদি হাসান।

দুর্ঘটনাস্থলের সড়কের পাশে পড়ে ছিল মেহেদির কিনে দেওয়া বেলি ফুলের মালা—যেটি কিছুক্ষণ আগেও ছিল ভালোবাসার উপহার। অথচ মুহূর্তের মধ্যেই সেটিই হয়ে গেল ইভার জীবনের শেষ স্মৃতিগুলোর একটি।

ইভাকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে দম্পতি অনাগত সন্তানকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন।

ভালুকা পৌরসভার ইভার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। একদিকে স্ত্রী ও অনাগত সন্তানকে হারানোর বেদনা, অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন মেহেদি হাসান।

একটি মুহূর্তের দুর্ঘটনা বদলে দিল একটি পরিবারের পুরো জীবন। ভালোবাসার উপহার বেলি ফুলের সেই মালাটি হয়তো আজও পড়ে আছে, কিন্তু যাঁর জন্য কেনা হয়েছিল—তিনি আর কোনোদিন ফিরে আসবেন না।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল