শাহজালালে অগ্নিকাণ্ড: কার্গো ভিলেজে আমদানি সংশ্লিষ্টদের ভিড়, ক্ষতির অভিযোগ
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
শাহজালালে অগ্নিকাণ্ড: কার্গো ভিলেজে আমদানি সংশ্লিষ্টদের ভিড়, ক্ষতির অভিযোগে সরব সবাই
রোববার (১৯ অক্টোবর) সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভিড় জমতে শুরু করে আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবীর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মালামালের খোঁজ নিতে এবং ক্ষতির পরিমাণ যাচাই করতে সকাল থেকেই সেখানে উপস্থিত হন তারা।
প্রত্যক্ষদর্শী এক সিএন্ডএফ এজেন্ট জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের অংশে, বিশেষ করে ভিআইপি গেটের কাছে অবস্থিত ঔষধ তৈরির কাঁচামাল সংরক্ষণাগারে। এতে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা গেছে।
আরও পড়ুন: শাহজালালে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়
এ ঘটনায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার মালিক জানান, কাঁচামাল ও প্রস্তুত পণ্যের ক্ষতির পাশাপাশি উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন করে আমদানি ও উৎপাদন পুনরায় শুরু করতে গিয়ে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়বেন তারা
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন