রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেওয়া শুরু করেন।
এবার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী জোটের প্রার্থী হিসেবে রয়েছেন অলি আহমদ। তবে জাতীয় সংসদে বিএনপি ও মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট গণনা করা হবে। গণনা শেষে সংসদকক্ষেই ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন