ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মতলবে চু'রি সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যা'তন, আ'টক ১

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান ৩ দিনের রি'মান্ডে

পুলিশের চাকরি ছেড়ে মাছ চাষ, খামারের পুকুরে মিলল সাবেক পুলিশ সদস্যের ম'রদেহ

শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁ'সির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব

আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব"— তারেক রহমানকে নাসীরুদ্দীনের আহ্বান

বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি, দেশে আবারও ভয়ের সংস্কৃতি চালু হচ্ছে’— নাহিদ ইসলাম

১৪৪ ধারা জারির মধ্যেও হবিগঞ্জ যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই গণহ'ত্যা: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণহ'ত্যা: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মতলবে চু'রি সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যা'তন, আ'টক ১

মতলবে চু'রি সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যা'তন, আ'টক ১
মতলবে মায়ের সামনে ছেলে তারেককে গাছের সাথে বেঁধে মারধর করছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চুরির সন্দেহে  মো: তারেক ঢালী (১৮) নামের এক যুবককে  পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালী মহল। বর্তমানে সে মতলব সরকারি হাসপাতালে বেদম প্রহারের যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

আজ বুধবার ( ১২ আগস্ট ২০২৬) বিকেলে মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক  ওই যুবকেকে দেখতে তার বাড়িতে যান। এ ঘটনায় পুলিশ সফিক প্রধান (৩৫) কে সন্ধ্যায় এলাকা থেকে আটক করেছে। 

গত মঙ্গলবার ( ১১ আগস্ট ২০২৬) সকালে উপজেলার  নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃত জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। তারা দুই ভাই। ছোট ভাই মোঃ রাসেলও (১৩) তার সাথে কাজ করে।  ছুটিতে বাড়িতে থাকাকালীন অবস্থায় মঙ্গলবার ভোর বেলা তার ঘর থেকে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন,  সফিক, তানিম,  মোতালেব তাকে তুলে নিয়ে যায়। 

আহতের মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে  জীবন কাটাই। ঘটনার দিন

মঙ্গলবার ভোর ৫ টার দিকে আমার ছেলেকে  ঘুম থেকে উঠিয়ে নিয়ে  যায়। আমার ছেলেরে নিয়ে যায় কেন কোনো কথা না বলে সফিক, আল আমিন,তানিম, মোতালেব প্রধান তাদের বাড়ি  নিয়ে যায়। পরে তাদের (প্রধানীয়া বাড়ি)  বাড়িতে  নিয়ে  মোবাইল চুরির কথা বলে সন্দেহ বশত গাছের সাথে বেধে নারিকেল গাছের ডাল দিয়ে পিটায়। এরপর মাথায় গামছা বেধে গরম পানি ঢালে।  থেমে থেমে ৬-৭ ঘন্টা পিটায়।  সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেউ আমার ছেলেকে তাদের কাছ থেকে বাচাতে এগিয়ে আসে না। পরে স্থানীয় সোবহান ঢালী, মো: রাকিব প্রধান, শরীফুল ইসলাম, নবী উল্লাহ পাটোয়ারী বিকেল ৩-৪ টার দিকে তাকে উদ্ধার করে বাড়িতে আনে। টাকার অভাবে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মারছে  আমি গরীব মা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে তার বিচার চাই। 

স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন,আজ মঙ্গলবার আছরের দিকে পুলিশ আহতের বাড়ি  আসে। ওরা দুই ভাই ঢাকায় শহীদুল্লাহ্ হলের কেন্টিনে কাজ করে। খুবই অসহায় ছেলেটাকে তারা হত্যার উদ্দেশ্য ঘর থেকে তুলে নিয়ে যায়।  ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব  এসে  সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন। 

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি)  হাফিজুর রহমান মানিক  বলেন, অভিযুক্ত সফিক প্রধানকে  আজ সন্ধ্যায় এলাকা থেকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মতলবে চু'রি সন্দেহে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যা'তন, আ'টক ১

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল