ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে না।

আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব"— তারেক রহমানকে নাসীরুদ্দীনের আহ্বান

"আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব"— তারেক রহমানকে নাসীরুদ্দীনের আহ্বান

বৈষম্যবিরোধী আন্দোলন ও শিক্ষার্থী নেতাদের ওপর হামলার ঘটনায় বিচারহীনতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি দাবি করেন, বিভিন্ন হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজসহ স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার অভিযোগ, মামলা ও অভিযোগ দায়েরের পরও আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি করা হচ্ছে এবং দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় সাম্প্রতিক সহিংসতায় আহত শিক্ষার্থী আলিফের প্রসঙ্গ টেনে আবেগঘন বক্তব্য দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, “এতটুকুই বলব, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিছুই চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।”

তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব"— তারেক রহমানকে নাসীরুদ্দীনের আহ্বান

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

"আলিফের চোখটা ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব"— তারেক রহমানকে নাসীরুদ্দীনের আহ্বান

বৈষম্যবিরোধী আন্দোলন ও শিক্ষার্থী নেতাদের ওপর হামলার ঘটনায় বিচারহীনতার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি দাবি করেন, বিভিন্ন হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজসহ স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার অভিযোগ, মামলা ও অভিযোগ দায়েরের পরও আইনি প্রক্রিয়ায় জটিলতা তৈরি করা হচ্ছে এবং দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় সাম্প্রতিক সহিংসতায় আহত শিক্ষার্থী আলিফের প্রসঙ্গ টেনে আবেগঘন বক্তব্য দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর উদ্দেশে তিনি বলেন, “এতটুকুই বলব, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিছুই চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।”

তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল