"তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন"—গোলাপগঞ্জে হামলার পর সারজিস আলমের অভিযোগ
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নেতারা।
হামলার পর সিলেটে ফিরে সারজিস আলম অভিযোগ করেন, তাদের বহনকারী গাড়িতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। তিনি বলেন, "ছাত্রলীগ যেভাবে বেপরোয়া আচরণ করত, এখন ছাত্রদলও সেই পথেই হাঁটছে। তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন।"
এনসিপির নেতারা দাবি করেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন