ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ২২ জুলাই ২০২৬

জিয়ানগর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি মেহিউদ্দিন  মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই ) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী  সভাপতিত্বে ও সম্বর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আ,ফ,ম,আতিকুজ্জামান তালুকদার মুহিদ ও প্রধান অতিথির মোহাম্মদ ফরিদ আহমেদকে  ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন  প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার,  ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মোঃ ইদ্রিস আলী হাওলাদার  স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানা, জাসাস  নেতা মোঃ ওবায়দুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ২২ জুলাই ২০২৬

জিয়ানগর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানি মেহিউদ্দিন  মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই ) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী  সভাপতিত্বে ও সম্বর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি আ,ফ,ম,আতিকুজ্জামান তালুকদার মুহিদ ও প্রধান অতিথির মোহাম্মদ ফরিদ আহমেদকে  ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরও বক্তব্য রাখেন  প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার,  ম্যানেজিং কমিটির সদস্য ডাক্তার মোঃ ইদ্রিস আলী হাওলাদার  স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল রানা, জাসাস  নেতা মোঃ ওবায়দুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল