ডি এস কে টিভি চ্যানেল

মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আ'তঙ্ক

ছবির ক্যাপশন: চাঁদপুরের মতলব সেতুর উত্তর পার্শ্বে এ্যাপ্রোজ সড়ক ভেঙে তৈরি হয়েছে সুরঙ্গ।

চাঁদপুরের মতলব ধনাগোদা নদীর উপর নির্মিত ‘মতলব সেতু'র উত্তর  পাশের অ্যাপ্রোচ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিতে এ ভাঙন সৃষ্টি হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আতঙ্কে দিন কাটছে লাখো মানুষের।

শুক্রবার(১০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারনে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙে এখন যেনো মরণফাঁদে পরিনত হয়েছে। এ সেতুর উপর দিয়ে প্রতিদিন চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং ঢাকা থেকে হাজার হাজার মানুষ চলাচল করে।

মতলব সেতুর বাইশপুর এলাকায় এই বড় সুরঙ্গ তৈরি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা না হলে ভেঙে যেতে পারে মতলব সেতু। স্থানীয় এলাকাবাসী জানান,গত কয়েকমাস আগে এই সড়কের মেরামতের কাজ করেছেন। কিন্তু প্রবল বৃষ্টিতে পূর্বের ভাঙা মেরামত সড়কটি এখন আবার ভেঙে  অচলাবস্থা প্রায়।

পথচারী নবির হোসেন বাবু বলেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায়ই দিনে রাতে চলাচল করি। এখন এমন অবস্থা হইছে রাস্তার যে কোনো সময় বিপদ ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. তানভীর হোসেন বলেন, এই জায়গাটা প্রায় ভাঙ্গে। কয়েক মাস আগেও ভাঙ্গার পর মেরামত করা হয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ায় ভেঙে সুরঙ্গ তৈরি হয়ছে।

ইউপি সদস্য গোলাম নবী খোকন বলেন, এই ভাঙা সুরঙ্গ যদি দ্রুত সংস্কার না হয় তাহলে ব্রীজটি আস্তে আস্তে ভেঙে যাবে। প্রায় সময় এই জায়গায় সুরঙ্গ তৈরি হয়। স্থায়ীভাবে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রইলো।

অটোরিকশা চালক আশরাফ আলী বলেন, বৃষ্টি হইলেই এইখান দিয়া ভাইঙ্গা যায়। রাস্তার এই অবস্থা দিয়া আমরা রিকশা চালাইতেও ভয় পাই। যদি গাড়ি উল্টাইয়া পইরা বিপদ হইয়া যায়। রাস্তাটি ঠিক করা খুবই দরকার।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, বৃষ্টির কারনে সড়কটি ভেঙে সুরঙ্গ হয়েছে। জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। মেরামতের কাজ চলছে। 

জনদুর্ভোগ লাগব করতে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড়ালো দাবী জানিয়েছে পথচারী ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১১ জুলাই ২০২৬

মতলব সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আ'তঙ্ক

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল