জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখেছে পটুয়াখালীর গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন (এনজেড) আলিম মাদ্রাসা।
প্রতিযোগিতায় "নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর" শীর্ষক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী তানজিম ও তার টিম। তাদের উদ্ভাবনী প্রকল্পটি সারাদেশের অসংখ্য অংশগ্রহণকারীর মধ্যে সেরা ১০-এ স্থান অর্জন করেছে।
এর আগে উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে অংশগ্রহণ করে তানজিম ও তার দল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় সায়েন্স প্রজেক্ট প্রদর্শনীতে তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পান। দশম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন তারা। তাদের এ অর্জনে গলাচিপা উপজেলাসহ পটুয়াখালীবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন