ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

মাদারীপুরে শিরিন জাহান মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মাদারীপুরের শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ সফলতা অর্জন করতে পারেনি। মাদারীপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলা থেকে মোট ৮০২৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৬৭৮ জন পাস করেছে এবং ৪ হাজার ৩৪৭ জন ফেল করেছে। জেলায় গড়ে পাসের হার ৫০ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। কলেজ সূত্রে জানা যায়, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, প্রত্যেকেই ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। সর্বাধিক তিনটি বিষয়ে পর্যন্ত ফেল করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দন ভক্ত জানান, “আমাদের কলেজের মোট ২৮ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ২৫ জন পরীক্ষা দিয়েছে, বাকি তিনজন অনুপস্থিত ছিল। তবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই পাস করেনি। সবাই ইংরেজি বিষয়ে ফেল করেছে। ইংরেজি শিক্ষক জানিয়েছেন, অন্তত ৭ থেকে ৮ জনের পাস করার কথা ছিল। হয়তো বোর্ড চ্যালেঞ্জের পর ফলাফলে কিছু পরিবর্তন আসতে পারে।” এদিকে এমন ফলাফলে হতাশ অভিভাবক ও স্থানীয়রা মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষা কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি। তারা কলেজের শিক্ষক সংকট, পাঠদানের মান ও শিক্ষার্থীদের অনীহাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, পুনর্মূল্যায়নের পর অন্তত কয়েকজন শিক্ষার্থী পাস করতে পারে, তবে এমন ফলাফল শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মাদারীপুরে শিরিন জাহান মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মাদারীপুরের শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ সফলতা অর্জন করতে পারেনি। মাদারীপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলা থেকে মোট ৮০২৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৬৭৮ জন পাস করেছে এবং ৪ হাজার ৩৪৭ জন ফেল করেছে। জেলায় গড়ে পাসের হার ৫০ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। কলেজ সূত্রে জানা যায়, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, প্রত্যেকেই ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। সর্বাধিক তিনটি বিষয়ে পর্যন্ত ফেল করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দন ভক্ত জানান, “আমাদের কলেজের মোট ২৮ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ২৫ জন পরীক্ষা দিয়েছে, বাকি তিনজন অনুপস্থিত ছিল। তবে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কেউই পাস করেনি। সবাই ইংরেজি বিষয়ে ফেল করেছে। ইংরেজি শিক্ষক জানিয়েছেন, অন্তত ৭ থেকে ৮ জনের পাস করার কথা ছিল। হয়তো বোর্ড চ্যালেঞ্জের পর ফলাফলে কিছু পরিবর্তন আসতে পারে।” এদিকে এমন ফলাফলে হতাশ অভিভাবক ও স্থানীয়রা মনে করছেন, শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষা কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি। তারা কলেজের শিক্ষক সংকট, পাঠদানের মান ও শিক্ষার্থীদের অনীহাকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, পুনর্মূল্যায়নের পর অন্তত কয়েকজন শিক্ষার্থী পাস করতে পারে, তবে এমন ফলাফল শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল