বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কৃতিসন্তান,ঢাকা বিশ্বিবদ্যালয় সাবেক ছাত্রনেতা শোয়াইব খন্দকার।
গত ৪ জুন ২০২৬ বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নবগঠিত যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটিতে এবং কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি থাকা অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই যুবদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন।
শোয়াইব খন্দকার ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বিভিন্ন সময়ে দল ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
শোয়াইব খন্দকারকে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোয়াইব খন্দকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শোয়াইব খন্দকার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন– “ আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান মন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। আমি দলের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব।
বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী যুবদল গঠনে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।
তিনি আরও বলেন, “নাঙ্গলকোটবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চাই।”

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন