ঘন ঘন লোডশেডিংকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় দ্রুত অভিযানে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে দেবজতী চক্রবর্তীকে আটক করা হয়। এর আগে একই দিন দুপুরের দিকে তিনি মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসে কল করে বোমা হামলার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় নম্বর ট্র্যাক করে মাত্র ৯ ঘণ্টার মধ্যেই অভিযানে নামে এবং সন্ধ্যার পর তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমকির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে তিনি এমন হুমকি দেন। তবে এ ধরনের হুমকি জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং আইনত গুরুতর অপরাধ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন। একই সঙ্গে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন