ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুর-২ আসনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়ের সম্ভাবনা

ছবিতেঃ চাঁদপুর-২ বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে। ওই  নির্বাচনী এলাকার  সাধারণ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে এমনটিই জানা যায়। 

এ আসনে জামায়াতে ইসলামের কোন প্রার্থী না থাকা এবং এলডিপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মোঃ বিল্লাল হোসেন এলাকায় অপরিচিত হওয়ায় এ আসনে বিএনপি'র বিপরীতে কেহই প্রতিদ্বন্দ্বিতায় আসতে  পারবে না বলে মনে করে সচেতন মহল। 

তাছাড়া, দলীয় মনোনয়ন  নিয়ে বিএনপির পাঁচটি গ্রুপ থাকলেও এখন একট্রা হয়ে ধানের শীষের পক্ষে কাজ করছে। 

এলাকার খেটে দিনমজুররা বলেন, আমরা এই নির্বাচনে বিএনপির প্রার্থীকে দেখতে পেলেও অন্য কোন দলের প্রার্থীকে প্রচার প্রচারণায় তেমন একটা দেখতে পাইনি। 

এ আসনে ৮জন প্রার্থী থাকলেও গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে  জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের অন্যতম নেতা ডা. মোবিন ১১ দলীয় জোটের কারণে তিনি তার জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে চাঁদপুর-২ নির্বাচনী আসনে বিএনপির আর কোন শক্ত প্রতিদ্বন্দ্বি দৃশ্যত নেই। কেননা, এখানকার অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করলেও কখনো তিনি বিজয় অর্জন করতে পারেননি। আর ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী এই আসন থেকে সর্বশেষ নির্বাচনে তার প্রাপ্ত মোট ভোট সংখ্যা ছিল ৩৯৮টি। 

এদিকে জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে চাঁদপুর-২ আসনের বিএনপি'র প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বিজয় লাভ করবে বলে দাবী করেছেন কেন্দ্রীয় যুবদলের মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু। 

কেন্দ্রীয় যুবদলের মনিটরিং টিমের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, চাঁদপুর-২ নির্বাচনী এলাকাটি হচ্ছে বিএনপি ঘাটি। বিগত ১৭ টি বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সময় এসেছে  নিজের ভোট নিজে দেয়ার। তাই ভোটাররা খুবই উৎফুল্ল ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার জন্য। আগামী ১২ তারিখে ব্যালট ভোটের মাধ্যমে প্রমান হবে এ এলাকা বিএনপি তথা ধানের শীষের ঘাটি।

বিষয় : নির্বাচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চাঁদপুর-২ আসনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী জয়ের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল