ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে অসামাজিক কার্যকলাপে চা আড্ডায় প্রশাসনের আগুন: মইদাম কলেজসহ অন্যান্য এলাকাতেও কড়া নজরদারির দাবি

নাসিরনগরে রান্না করা খাবারে বি'ষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃ'ত্যু মুরগির।

অপ্রতিম হ'ত্যা: আটক কিশোরের বাড়ি থেকে মায়ের আইফোন উদ্ধার

রাগের মাথায় স্বামীর বিরু'দ্ধে মাম'লা, গ্রে'ফতারের পর থানার সামনে স্ত্রীর বিলাপ!

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃ'ত্যুদণ্ড

মতলব দক্ষিণে কিশোরীকে ধ'র্ষণ ভিডিও ভাইরাল, গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিদ্যুৎ নেই, মোবাইলের আলোয় ৩ ঘণ্টা সিজার! নবজাতকের মৃ'ত্যু, গুরুতর অসুস্থ মা

আনন্দের বদলে কা'ন্না, জন্মের পরই মা'রা গেল জমজ সন্তান—ক্লিনিকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে

বাঞ্ছারামপুরে চো'র স'ন্দেহে বাইক মেকানিক কে পি'টিয়ে হ'ত্যা

বাঞ্ছারামপুরে চোর সন্দেহে বাইক মেকানিক কে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোঃ ফোরকান মিয়া (৩৫) পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মোঃ জাহিদুল ইসলাম রবিন (১৯) ও মোঃ খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে মোঃ শফিকুল ইসলাম মালিকানাধীন ‘ভাই ভাই’ নামীয় ভাঙারি দোকানের ভেতরে নিয়ে লোহার শিকল দিয়ে তার হাত-পা বেঁধে রাখা হয়। এরপর স্টিলের এসএস পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে তার হাত, পা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে মারধরের সময় আসামিদের একটি মোবাইল ফোন থেকে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে ফোন করে চিৎকার শোনানো হয়। মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ১০টার দিকে তাকে একটি রিকশায় করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-০৮, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাঞ্ছারামপুরে চো'র স'ন্দেহে বাইক মেকানিক কে পি'টিয়ে হ'ত্যা

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোঃ ফোরকান মিয়া (৩৫) পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মোঃ জাহিদুল ইসলাম রবিন (১৯) ও মোঃ খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে মোঃ শফিকুল ইসলাম মালিকানাধীন ‘ভাই ভাই’ নামীয় ভাঙারি দোকানের ভেতরে নিয়ে লোহার শিকল দিয়ে তার হাত-পা বেঁধে রাখা হয়। এরপর স্টিলের এসএস পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে তার হাত, পা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে মারধরের সময় আসামিদের একটি মোবাইল ফোন থেকে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে ফোন করে চিৎকার শোনানো হয়। মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ১০টার দিকে তাকে একটি রিকশায় করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-০৮, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল